নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ মিনিটের ঝটিকা মিছিল

৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ছয়টার দিকে জিইসি এলাকায় মিছিলটি বের করা হয়। এরপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সরে পড়েন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। ১ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ নেতা-কর্মী। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামী অঞ্চলের সহকারী কমিশনার মো. রকিবুল হাসান। তিনি বলেন, ‘জিইসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে। তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৫০ জন জামালখান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন। এর পাঁচ দিন পর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬