রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

৩০ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
উপদেষ্টা নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম © সংগৃহীত

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন ৩ জন।

এছাড়াও, ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া।

সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে বিএনপি। এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির শীর্ষ নেতারা।

এদিকে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ১৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসছে। এসে মহাসচিবের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলে জায়গা করে নিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন বলেও দাবি করা হয় প্রতিবেদনটিতে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা নাহিদ বলেন, 'রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হওয়া উচিত।'

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950