বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের আত্মপ্রকাশ কাল

৩০ জানুয়ারি ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © ফা

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। বুধবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুক দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, ‘আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে ‘লিগ্যাল সেল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে লিগ্যাল সেলের প্রস্তাবনা পাঠ, গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহবান করা হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারিকুল ইসলামকে প্রধান করে লিগ্যাল সেল গঠন করা হয়।

১২ সদস্য বিশিষ্ট লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন- জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু ও শামসুদ্দোহা শাকিল।

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬