বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পাঁচ মাস পর তোলা হলো শহীদ সুজনের মরদেহ

২৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
শহীদ সুজন

শহীদ সুজন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সুজন ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঁচ মাস ২৩ দিন পর তোলা হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতায় কবর থেকে তার মরদেহ তোলা হয়। আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। 

লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতারের উপস্থিতিতে নিজ বাড়িতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় হাতীবান্ধা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজন ইসলাম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম ও রেজিয়া বেগমের সন্তান। পড়ালেখার পাশাপাশি ঢাকা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। গত ৫ আগস্ট সকালে আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। ৬ আগস্ট ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়িতে এনে দাফন করা হয়।

শহীদ সুজন ইসলামের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘ছেলের মরদেহ উত্তোলন করেছে এতে আমার কোন দুঃখ নেই। প্রকৃত অপরাধীদের বিচার দাবি করছি।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘সুজন হোসেনের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।’

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬