শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কারাগারে ঠাঁই হলো ছাত্রলীগ নেতার

২৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ছাত্রলীগ নেতা মোশাহিদ সরকার

ছাত্রলীগ নেতা মোশাহিদ সরকার © সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোশাহিদ সরকারকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় মোশাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আদালতে তোলে জেলার মাধবপুর থানা পুলিশ। সেখান থেকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কারাগারে যাওয়া মোশাহিদ চুনারুঘাটের পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে এবং মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক সরকারের চাচাতো ভাই।  

এর আগে গত ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে জড়িয়ে নিজের ফেসবুক লাইভে কথা বলেন মোশাহিদ। পরে সোমবার (২৭ জানুয়ারি) রাতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার সন্দেহভাজন আসামি মোশাহিদ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬