চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

২৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।

অভিযুক্ত সদস্যের নাম আজমল হোসেন। তিনি সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার (২৭ জানুয়ারি)  দুপুরে তাকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শ পরিপন্থী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে শোকজ জারি করা হলো।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজমল হোসেন বলেন, এলাকায় চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি এবং তার সহকর্মীরা সব সময়ই সোচ্চার থাকেন। তার ধারণা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারাই এমন অভিযোগ করে থাকতে পারেন। চাঁদাবাজির ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। শোকজের নোটিশ তিনি ফেসবুকে দেখেছেন, তবে ব্যক্তিগতভাবে তার হাতে কোনো নোটিশ পৌঁছায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘আমরা নোটিশ দিয়ে তার (আজমল হোসেন) বক্তব্য জানতে চেয়েছি। নোটিশ দেওয়া মানেই যে তিনি দোষী, সেটি নয়। আমাদের কাছে যে অভিযোগ আসছে, সে বিষয় যাচাই করতেই তাঁর বক্তব্য জানতে চেয়েছি। তার বক্তব্য জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950