আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ইমরানকে দেখতে হাসপাতালে ছাত্রদল নেতা তারিক

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
আহত এ ছাত্রদলের নেতাকে দেখতে যান  নেতারা

আহত এ ছাত্রদলের নেতাকে দেখতে যান নেতারা © সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ইমরান। রবিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) হাসপাতালে আহত এ ছাত্র দলের নেতাকে দেখতে যান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

এসময় তিনি ইমরানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার খুঁটিনাটি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইমরানের মতো সাহসী নেতারা জাতির সম্পদ। তার মতো সংগ্রামী তরুণরা সবসময় দেশ ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে থাকে।’

তিনি আরও জানান, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইমরানের অবদান অতুলনীয়। তার সাহস ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্রদলের পক্ষ্য থেকে আমরা তার চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করব এবং তার পাশে থাকবো।’

উল্লেখ্য, ইমরান গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬