ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

২৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (২৭ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, ‘ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। গতকাল (২৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।’

আরও পড়ুন: জুনিয়র ইন্সট্রাক্টরদের নিয়োগ স্থগিত

বিবৃতিতে আরও বলা হয়, ‘১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা প্রায় বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবন যাপন করছেন। তাদের দুর্দশা দেখার যেন কেউ নেই। জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার যে, জাতিগঠনের কারিগর মহান শিক্ষকদের মৌলিক প্রাপ্য চাহিদার জন্য রাস্তায় নামতে হয়। অথচ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের লাঠিপেটা করা শুধু নিন্দনীয় নয়, বরং নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন।’

ছাত্রশিবির নেতারা শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬