সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস

২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
জাহিদুল ইসলাম ও ছাত্রশিবিরের লোগো

জাহিদুল ইসলাম ও ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার (২৬ জানুয়ারি) রাতে প্রায় ৪ ঘণ্টার সংঘর্ষ এবং ধাওয়া পালটা ধাওয়া শেষে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ ভেরিভায়েড আইডিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি পোস্ট করেন। 

ফেসবুক পোস্টে লেখেন, ‘যেকোনো কর্তৃপক্ষ থেকে দায়িত্বশীল আচরণই কাম্য। এখানে আবেগ কিংবা রাগ-ক্ষোভের জায়গা নেই। সবাইকে এটা মনে রাখা উচিত, চেয়ার কিংবা পদ মানেই জবাবদিহিতার মানসিকতা। সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। আলোচনার টেবিল, ধৈর্য্য ও প্রজ্ঞা হোক সমাধানের প্রধানতম উপায়। হটকারি চিন্তা ও কর্ম কখনোই ব্যাক্তি ও রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় না। 

উল্লেখ্য, নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় সংঘর্ষের পর রাত সাড়ে তিনটার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- আজ সোমবার সকাল ৯টা থেকে সায়েন্স ল্যাবসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করবে। এতে সাত কলেজের সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান করা হয়েছে। সাত কলেজকে শিগগির একটি আলাদা বিশ্ববিদ্যালয় ও ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬