বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা, ৩৩ জনের বিরুদ্ধে মামলা 

২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা

বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা © ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাংবাদিক-সমন্বয়কদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

তিনি আরও জানান, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 
  
প্রসঙ্গত, গত শনিবার বিকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ২ সমন্বয়কসহ ৫ জন আহত হন।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬