ঢাবির হলে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হতো: সারজিস

২৬ জানুয়ারি ২০২৫, ০১:৪১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
কনসার্ট ফর ইয়ুথের মঞ্চে সারজিস

কনসার্ট ফর ইয়ুথের মঞ্চে সারজিস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজ জেলা পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কনসার্ট ফর ইয়ুথের মঞ্চে এ কথা বলেন তিনি। 

সারজিস বলেন, আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম। হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হতো। তবে আমরা যখনই সুযোগ পেয়েছি সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চেতিয়ে ওই ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। 

তিনি আরও বলেন, আমাদের সহযোদ্ধা জীম সূর্যসেন হলের ছাত্রলীগের পদধারী নেতা ছিল। ১১ জুলাই সে প্রথম ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে। পরে পদত্যাগের হিড়িক পড়ে যায়। আমরা চাই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু তারা এখন নিজেদের সংশোধন করতে চায়। তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়।

সারজিস বলেন, গুজব লীগ গুজব ছড়াবে। হাজার হাজার কোটি টাকা পাচার করে মুখে চুনকালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না। তখন কাটা তারের ওপার থেকে তার আম্মার কথায় প্রপাগান্ডা ছড়ায়। তাদের জননী ও তাদের কোনো সন্তানকে এই বাংলাদেশে আমরা আর প্রশ্রয় দেব না।

তিনি বলেন, যেই তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে টিটকারি করা হতো। বলা হতো এরা বখে গেছে, এরা ফোন নিয়ে ব্যস্ত, এরা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে। সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে তাড়িয়েছে। আমার পাশে যখন আমার এই সহযোদ্ধারা দাঁড়ায়, যখন এক থেকে আমরা অনেক হয়ে যাই তখন পৃথিবীর আর কোনো পরাশক্তির সেই চোখ নেই যে চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাতে পারে। 

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬