কোকোর দশম মৃত্যুবার্ষিকী

ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

২৫ জানুয়ারি ২০২৫, ১২:২১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM

© টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৪ জানুয়ারি)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।

রাতে খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল আমিনুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ছাত্রনেতা সাগর, সদস্য রাসেল রানা, হাসিব, রাহাত, ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন জিয়া হল ছাত্রদলের সামির সাদিক, এস এম হল ছাত্রদলের আসিফ ও শামীম, এফ রহমান হল ছাত্রদলের নাঈম বাবু, বিজয় একাত্তর হলের তানভীর, মহানগর পূর্বের সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো।

২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬