গ্রেপ্তার হওয়ার আগে ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ ছাত্রলীগ নেতার

২৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নেতা শরিফুল ইসলামকে পুলিশ আটক করেছে। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শরিফুল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশি হেফাজতে নিয়ে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া শরিফুল ইসলাম ওরফে শরিফের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান। তবে তাকে কোন মামলায় আটক রাখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শরিফুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মহানগরের ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তিনি (শরিফুল) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে শ্লীলতাহানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বরিশাল কোতয়ালী ও বন্দর থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগেও তিনি আটক হয়েছিলেন। 

জানা যায়, আওয়ামী সরকারের আমলে সার্জেন্ট মনিরুল ইসলাম ও তার সহকর্মী এক কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত করেন ছাত্রলীগ নেতা শরিফুল ও তার সঙ্গীরা। তখন তাকে আটক করা হলেও তৎকালীন মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী হওয়ায় বিষয়টি মীমাংসার মাধ্যমে ছাড়া পান তিনি। যদিও তার আগে তিনি বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950