পাবনায় ছাত্রলীগের অতর্কিত হামলা, সমন্বয়ক আহত

২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন

পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেন © সংগৃহীত

পাবনায় নিষিদ্ধষোঘিত ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার আবদুস সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা পান করছিলেন। এমন সময় তিন–চারজনের একটি দল হাতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ইব্রাহিম হোসেন ফেসবুক লাইভে এসে হামলার ব্যাপারে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় শাকিল তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পালিয়ে যান। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।’

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনার সমন্বয়ক বরকত উল্লাহ বলেন, ‘ইব্রাহিম আমাদের আন্দোলনের সহযোদ্ধা। তার ওপর এই হামলা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬
মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬