ঢাবিতে ফের আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ঢাবিতে পাশাপাশি আঁকা হয়েছে শেখ মুজিবুর রহমান ও সিরাজ সিকদারের গ্রাফিতি

ঢাবিতে পাশাপাশি আঁকা হয়েছে শেখ মুজিবুর রহমান ও সিরাজ সিকদারের গ্রাফিতি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতির পাশে ফের সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। কিছুদিন আগেই একদল শিক্ষার্থী সিরাজ সিকদারের ছবি মুছে দিয়েছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অঙ্কন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ বলেন, সিরাজ সিকদার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগকে ভারতপন্থি শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন বলেই খুন হতে হয়েছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আসমানী বলেন, আমরা যেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখব, ঠিক তেমনি সিরাজ শিকদারের মতো বাঙালি বীরদের স্মরণ করব। যতবার মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা ততবার অঙ্কন করব।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমানের পাশে সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করে শিক্ষার্থীরা। তবে গত শুক্রবার এই ছবি মুছে ফেললে সেদিন মধ্যরাতেই বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা।

ট্যাগ: ঢাবি
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বেকারত্ব কমবে কোন পথে?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬