চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

১৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
চবি ও ছাত্রদল

চবি ও ছাত্রদল © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহাজালাল হল ডাইনিংয়ে প্রীতিভোজ অনুষ্ঠানে গেইট অবরুদ্ধ করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়।

এতে বলা হয়, গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে শান্তিপূর্ণভাবে আয়োজিত ছাত্রদলের প্রীতি ভোজের অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। এই অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রীতিভোজ আয়োজনের পূর্বে যথাযথভাবে হল প্রভোস্টের অনুমতি নেওয়া হয় এবং ভোজটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে, ফেরার পথে হল গেট বন্ধ করে ছাত্রদল নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয়। এ সময় "সাধারণ শিক্ষার্থী" পরিচয়ে ছদ্মবেশী একটি উগ্র গোষ্ঠীর রাজনৈতিক কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের বহিরাগত বলে মিথ্যা স্লোগান দিয়ে হামলা চালায়। এই হামলায় ছাত্রদলের একজন কর্মী আহত হন। আমরা লক্ষ্য করেছি যে, অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো হলে তাদের কমিটি ঘোষণা ও কার্যক্রম পরিচালনা করতে পারলেও, ছাত্রদলের শান্তিপূর্ণ কার্যক্রমে বারবার বাধা দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্যমূলক এবং নিন্দনীয়।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে -বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। গণঅভ্যুত্থানের পর থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ধরনের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার এবং সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950