কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ডাক জাতীয় বিপ্লবী পরিষদের

০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
জাতীয় বিপ্লবী পরিষদ

জাতীয় বিপ্লবী পরিষদ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী শনিবার (৪ জানুয়ারি) নাগরিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এদিন দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।  

বুধবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্খা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল “জাতীয় বিপ্লবী পরিষদ”-এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

এই সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬