সার কেলেঙ্কারিতে অভিযুক্ত দুই ছাত্রদল নেতা বহিষ্কার

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

সার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য ও ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল আলম সবুজকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা ফকিরপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর উপজেলার দোয়ানী মোড়ে ব্যবসায়ীর পিকআপ থেকে ৫৩ বস্তা সার লুট হয়। যার মধ্যে ৪৭ বস্তা সার ওই দুই ছাত্রদল নেতার বাড়ি ও হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ। তবে তারা পলাতক থাকায় আটক বা গ্রেফতার হয়নি।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬