ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল সম্পাদক

২৩ অক্টোবর ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © ফাইল ফটো

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে।

নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রলীগ একটি খুনি সংগঠন। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভোট ডাকাতি থেকে শুরু করে গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে ছাত্রলীগ। সবগুলো জঙ্গি সংগঠন মিলে যত মানুষ খুন করেছে ছাত্রলীগ এককভাবে তার চেয়ে বেশি মানুষ খুন করেছে। ২০০৯ সাল থেকে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলেছিল। এতে ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হাতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে এবং শহীদ হয়েছে। 

তিনি বলেন, ছাত্রলীগ ছাত্ররাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছিল। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পেতে  যখন বিভিন্ন মহল থেকে  বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন ছাত্রদল শুধু সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেছিল। আজ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে। গণতন্ত্রকামী সকল ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে  গণতান্ত্রিক পরিবেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার পথ উন্মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করা চূড়ান্ত সমাধান নয়। ছাত্রলীগের হয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে।

বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার
  • ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬