নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৯ অক্টোবর ২০২৪, ১১:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,  আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ যেভাবে মানবতা লঙ্ঘন করেছে তাদের ন্যূনতম মানবতা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইতালিতেও নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা রয়েছে তাদের বাংলার মাটি থেকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে।

আজ শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ শাপলা চত্বরে আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ, কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেন, রাশেদুল হাসান, রুবেল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের প্রতি এখনও দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের গুন্ডাবাহিনী এক একটি জেলখানায় পরিণত করেছে। এই ছাত্রলীগের পুনরুত্থান ঠেকাতে যতগুলো বিরোধী শক্তি রয়েছে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আমাদের সকলকে একত্রিত থাকতে হবে। আপনি হতে পারেন ছাত্রদল, আপনি হতে পারেন শিবির, হতে পারেন ডান, হতে পারেন বাম। এখন শুধু আমাদের একটাই পরিচয় আমরা স্বৈরাচারের বিরোধী।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি, আমাদের পরিচয় আমরা মজলুম। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে আমাদের মজলুমের সংগ্রাম চালু থাকবে। ছাত্রদলের যে ভাইয়েরা রয়েছেন, শিবিরের যে ভাইরা রয়েছেন, সতর্ক হোন সচেতন হোন, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালু রাখব।

 

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬