রাজধানীতে শাবিপ্রবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিবিরের শোক 

০৯ অক্টোবর ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
তাসনিম জাহান আইরিন ও ছাত্রশিবিরের লোগো

তাসনিম জাহান আইরিন ও ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী তাসনিম জাহান আইরিনের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম শোক প্রকাশ করেছে। আজ বুধবার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায় সংগঠনটি। 

যৌথ শোকবার্তায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আমরা নিহত শিক্ষার্থী তাসনিম জাহান আইরিনের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

নেতৃবৃন্দ বলেন, ‘সড়কে নৈরাজ্য গত ১৬ বছরের দুঃশাসন ও মাফিয়াতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল। আজ রাজধানীর বাড্ডায় দুটি বাসের রেষারেষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান আইরিনের নির্মম মৃত্যু ইঙ্গিত করছে এখনও সড়কের নৈরাজ্য শেষ হয়নি।

আমরা শিক্ষার্থীসহ জনসাধারণের জীবনের নিরাপত্তার জন্য পরিবহণ খাতের নৈরাজ্য বন্ধ এবং সড়ক ও পরিবহণ সংশ্লিষ্ট সরকারি সকল দফতর বিশেষ করে ট্র্যাফিক বিভাগে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬