রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনস বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে’ কর্মী নিয়োগে ১৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি);
পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
বিভাগ: ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনস;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম