প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুলনা জেলা

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে রাজশাহীর পর এবার দ্বিতীয় দফায় নিয়োগপত্র দিয়েছে পাবনা ও খুলনা জেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগপত্র ইস্যু করা হয়। নিয়োপত্রে পাবনা জেলায় ৩৭ জন এবং খুলনায় কয়েকটি জেলায় এখন পর্যন্ত ৩৪ জনের নিয়োগ ইস্যু হয়েছে মর্মে ওয়েবসাইটে তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলের (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতেই এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে।

এর আগে বিভিন্ন জেলার মত এই জেলাতেও ভেরিফিকেশন ইস্যুতে নিয়োগপত্র না দেওয়ার অভিযোগ ওঠে। 

নিয়োপত্র দেখুন এখানে প্রাথমিকে নিয়োগ_পাবনা জেলা.pdf

খুলনা জেলা (সদর) খুলনা সদর থানা _নোটিশ.pdf

খুলনা জেলা (কয়রা) কয়রা উপজেলা _ নোটিশ.pdf

খুলনা জেলা (ডুমুরিয়া) ডুমুরিয়া উপজেলা _ নোটিশ _ dpe.pdf

হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬