পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেটে পদকের প্রত্যাশা থাকলেও আপাতত সেমিফাইনাল কিংবা ফাইনাল নিয়ে ভাবতে চান না প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাপানে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় যে আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ হলে খুবই খুশি হবো। কারণ, আপনি হঠাৎ করে ৫-৭ দিন ম্যাচ ছাড়া যখন সরাসরি ম্যাচ খেলবেন, আসলে খুব কঠিন হয়ে যাবে। আমার মনে হয় যে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে আমরা কীভাবে খেলছি, ওইখান থেকে পরেরটা চিন্তা করবো। আগেই পরেরটা, শেষের দিকে চিন্তা না করে আমাদের প্রথম ম্যাচটা নিয়ে আসলে ভাবা উচিত।’

এ সময়ে আগের এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কঠিন লড়াইয়ের প্রসঙ্গও উঠে আসে। মালয়েশিয়া সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সালাউদ্দিনের দাবি, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তার ভাষ্যমতে, ‘আমার সবই জানা আছে। কারণ, মালয়েশিয়ার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমার জানা আছে মালয়েশিয়া সম্পর্কে মোটামুটি। আর এ ধরনের টুর্নামেন্টে আসলে অঘটন হতেই পারে। উইকেটটা একই উইকেটে বারবার খেলা হয়। এখানে আসলে অনেক সময় টস একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে বলবো যে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না। খেলেই আমাদের জিততে হবে। এভাবে আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে এশিয়ান গেমসের ক্রিকেটকে কোনোভাবেই নিয়মিত আইসিসি ইভেন্টের তুলনায় কম গুরুত্ব দিচ্ছেন না সালাউদ্দিন। বরং দেশের মানুষের প্রত্যাশার কারণে এই প্রতিযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

সালাউদ্দিনের ভাষায়, ‘আমাদের মনে হয় এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সিরিজে হয়তো মূলত ক্রিকেটাররাই বেশি ফোকাস করে। কিন্তু এখানে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে, একটি পদক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছেলেদের মধ্যেও সেই অনুপ্রেরণা আছে। আমরাও জানি এর গুরুত্ব কতটা এবং সেটা নিয়েই কাজ করছি। আমাদের অনুপ্রেরণার কোনো অভাব নেই। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’

হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬