আবরার ফাহাদ স্মরণে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার’ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌন মিছিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে ছাত্রদলের শাখা ছাত্রদলের উদ্যোগে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

মৌন মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কার্জন হল, দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় আবরার ফাহাদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দুই সারিতে অবস্থান করে মৌন মিছিলে অংশ নেন। এসময় তারা, ‘Defend Democracy ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল’; ‘Motherland or Death’; ‘ভারত যদি বন্ধু হও, পানির ন্যায্য হিস্যা দাও’; ‘ধর্ম নিয়ে বিভেদ নাই, আন্তঃধর্মীয় সম্প্রতি চাই’; ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’; ‘নিরাপদ ক্যাম্পাস চাই’; ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬