গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ যাচ্ছে উত্তরবঙ্গ বন্যায়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM

© সংগৃহীত

ভারি বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

রবিববার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। 

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার বলেন, “অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।”

ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তলিত যে নগদ অর্থ আছে,  সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ১৪ দিনে মোট ১১ কোটি ১০ লাখ ১৩,৫৬৯ টাকা সংগ্রহ হয়েছিল। সংগৃহীত এই অর্থের ১ কোটি ৭৫ লাখ ১২,৭৯৪ টাকা বিভিন্ন খাতে ব্যয় হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে এই ফান্ডে রয়েছে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা। যার মধ্যে থেকে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনার করা হবে।

সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬
১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬