সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর বঙ্গবাজার এলাকার ইসলামিয়া মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়াসহ আরও কয়েকজনের হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হামলার পরপরই রাত সাড়ে ৮টায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ আরও অনেকে।

সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বঙ্গবাজারে চাঁদাবাজির বিরোধিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়ার উপর হামলা করা হয়েছে। এতদিন নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল। এখন আরেকটি দল এটা করার চেষ্টা করছে। 

এসময় তিনি, শাহবাগ থানার ১৯ ও ২০ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি  ও বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে যারা সাংবাদিক সাদীসহ আরো কয়েকজনের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমন্বয়ক সারজিস আলম বলেন, বঙ্গবাজারে ইসলামীয়া মার্কেটে যখন চাঁদাবাজির লেনদেন চলছিল সাংবাদিক সাদী তাতে বাঁধা দেয়। তখন সাদীসহ আরো কয়েকজনকে মারধর করে চাঁদাবাজরা।

এসময় তিনি সব ধরনের সিন্ডিকেট, দুর্নীতি ও চাঁদাবাজি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে রাষ্ট্র সকল ধরনের সহযোগিতা করবে। কোনো ধরনের সিন্ডিকেট এই বাংলাদেশে আর থাকবে না।

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন …
  • ০৬ আগস্ট ২০২৬