ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দেবে সিএমএইচ

১৮ আগস্ট ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
সম্মিলিত সামরিক হাসপাতাল

সম্মিলিত সামরিক হাসপাতাল © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা দেবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। রোববার (১৮ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা গ্রহণের জন্য সিএমএইচ, ঢাকার উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো- ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের এবং ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাসেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিষয়টি তদারকি করবেন।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের এবং ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাসেবা দিতে বিলম্ব হচ্ছে এবং সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করার ঘোষণা দেয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকায় সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।
 
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক চিকিৎসককে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সাক্ষাতের সময় ছাড়া কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতরে এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।

ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence