লক্ষ্মীপুরে দুইদিন আগে শিক্ষার্থীদের অস্ত্র হাতে ধাওয়া করা যুবকসহ নিহত ৮

০৪ আগস্ট ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায় এক যুবককে।

শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা যায় এক যুবককে। © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে লক্ষ্মীপুরে ররিবার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে চারজনের মরদেহ জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাহ উদ্দিন টিপুর বাসার সামনে পড়ে থাকতে দেখা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

নিহত চারজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলায় এরা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের একজন সদর উপজেলার টুমচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ, আরেকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান টিপুর গাড়িচালক রাসেল। এর আগে তাঁকে গত শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীদের অস্ত্র হাতে ধাওয়া করতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: লাইভ: ১৪ পুলিশ সদস্যসহ সারা দেশে নিহত বেড়ে ৯১

বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আন্দোলনকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার বাবা সাবেক পৌর মেয়র প্রয়াত আবু তাহেরের বাস ভবনে আগুন দিয়েছেন। এ সময় বাসার ছাদে অনেকেই আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন জ্বলছে। আন্দোলনকারীরা বাসভবন ঘেরাও করে রেখেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ—দুপুর থেকে বিকেল পর্যন্ত বাসভবনের ছাদের ওপর থেকে চেয়ারম্যান টিপু ও তার লোকজন আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এদিকে জেলা সদর হাসপাতালে গুলিবিদ্ধ নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাংবাদিক-পুলিশসহ নিহত ২২

তারা হলেন, রায়পুর উপজেলার আবদুল গণির ছেলে ওসমান গণি, সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের কাওসার ওয়াহেদ, ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে ছাবির হোসেন। এছাড়া আফনান পাটয়ারী নামের এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। তার বাড়ি জেলা শহরের পৌর বাস টার্মিনাল এলাকায়।

অন্যদিকে লক্ষ্মীপুরের সংঘর্ষ ও রণক্ষেত্রের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। ফোন কল করেও পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। তারা (বিজিবি) ফেনী থেকে আসছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনে আগুন জ্বলছে। আন্দোলনকারীরা ওই এলাকা ঘিরে রেখেছে। সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ যৌথভাবে সেদিকে মুভ করবে। আগুন নিয়ন্ত্রণ এবং বাসায় আটকা পড়াদের উদ্ধারে তারা কাজ করবে। আমরা সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে।

রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081