সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান আন্দোলনকারীদের

০৪ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান আন্দোলনকারীদের

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান আন্দোলনকারীদের © ফাইল ছবি

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রোববার (৪ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান করেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও একই দাবি বিবৃতি জানানো হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের ওপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি। আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।

আরও পড়ুন: লাইভ: ১৪ পুলিশ সদস্যসহ সারা দেশে নিহত বেড়ে ৯১

এর আগে সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুকে  ‘মার্চ টু ঢাকা’র কর্মসূচি একদিন এগিয়ে এনে সোমবার (৫ আগস্ট) পালনের ঘোষণা দেন। 

তিনি বলেন, এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ, আগামীকালই (সোমবার) সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাংবাদিক-পুলিশসহ নিহত ২২

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নামে ছাত্র-জনতা। এতে ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় সারাদেশে ৫০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। 

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

কোটালীপাড়ায় ২ হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার পেল মারুফ সম…
  • ১৮ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল
  • ১৮ মার্চ ২০২৬
কত টাকা দেবেন ঈদ সালামি, কত হওয়া ‍উচিত?
  • ১৮ মার্চ ২০২৬
জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা
  • ১৮ মার্চ ২০২৬
এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence