ঢাকায় আসতে না পারলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন: সমন্বয়ক অয়ন

০৪ আগস্ট ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাখো মানুষের ঢল নামে জাতীয় শহীদ মিনারে। গতকালের ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লাখো মানুষের ঢল নামে জাতীয় শহীদ মিনারে। গতকালের ছবি। © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেছেন, যারা ঢাকায় আসতে পারবেন না, তারা অবশ্যই বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন। রবিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে জানিয়ে চলমান আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক বলেন, এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া দেওয়া যাবে না। আর আগামীকাল চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে। বিজয় সুনিশ্চিত।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: লাইভ: ১৪ পুলিশ সদস্যসহ সারা দেশে নিহত বেড়ে ৭৯

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নামে ছাত্র-জনতা। এতে ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় সারাদেশে ৫০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। 

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬