শিক্ষার্থীদের আন্দোলনে ব্র্যাক ইউনিভার্সিটির ৬২৬ শিক্ষকের সংহতি

০২ আগস্ট ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি © লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছেন বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ৬২৬ শিক্ষক। আজ শুক্রবার (২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে, এই আন্দোলনে সংহতি জানিয়ে আগামীকাল শনিবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করারও কথা রয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আমরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাম্প্রতিক সহিংসতায় গভীরভাবে মর্মাহত, যা গুরুতর আঘাত এবং মর্মান্তিক প্রাণহানির কারণ হয়েছে। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা সম্ভব নয়, এবং দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি।

আরও পড়ুন: উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘হেলমেট পরে’ গুলি

“আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনো হয়রানির সম্মুখীন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত। আমরা এসব ঘটনার ফলে ছাত্রদের শিক্ষাজীবনে যেভাবে বিঘ্ন ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন, এবং শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, ও জাতির ওপর সাম্প্রতিক ঘটনাবলির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আতঙ্কিত বলেও জানানো হয়েছে একই বিবৃতিতে।”

আমরা আমাদের ছাত্রসমাজ, তাদের পরিবার, এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সাথে আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে, এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে—যুক্ত করা হয়েছে ওই বিবৃতিতে।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence