হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ১

০২ আগস্ট ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক। মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি জানিয়েছেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন, মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল। সেটা গুলি কি না, পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’–এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘হেলমেট পরে’ গুলি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হবিগঞ্জ শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতা-কর্মীরা।

এরপর মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। এ ছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় পুলিশ সেখানে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। একপর্যায়ে দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, এ বিষয়ে আমি কিছু জানি না।

এক মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে একে একে প্রাণ হারালেন তিন বন্ধু
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের কাদায় ভরা টানেলে ৪০০ শ্রমিক আটকা পড়ার আশঙ্কা
  • ৩০ আগস্ট ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সামনে রোগীদের ক্ষোভের ঘটনায় ডিউটিতে অনুপস…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির ৪ গোল—কিংবদন্তিরা বুঝি এভাবেই কামব্যাক করে!
  • ৩০ আগস্ট ২০২৬
‘ওরা আমাকে মেরে ফেলবে’—সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও …
  • ৩০ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬