মিরপুরে বিক্ষোভ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

০২ আগস্ট ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ইসিবি চত্ত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ইসিবি চত্ত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকার মিরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে উপস্থিত আছেন স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বেলা ৪টার দিকে মিরপুর মাটিকাটা থেকে মিছিল নিয়ে ইসিবি চত্বরে এসে অবস্থান নেন তারা। সেখানে ৫টা পর্যন্ত বিক্ষোভ চলে। এ সময় তাদের আশপাশ পুলিশ ঘিরে রাখে।

এর আগে বিকেল ৩টার দিকে মাটিকাটা এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। একই সময় তাদের থেকে কিছু দূরে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ আওয়ামী লীগ কর্মীদের সরিয়ে এলাকার ভেতর পাঠিয়ে দেয়। শিক্ষার্থীদের মিছিল নিয়ে যাওয়ার জন্য রাস্তা খালি করে দেওয়া হয়। তবে পুলিশ মিছিলের পাশ দিয়েই কড়া অবস্থান নিয়ে এগোতে থাকে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইসিবিতে বৃষ্টিতে ভিজে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘হেলমেট পরে’ গুলি

এদিকে, বেলা সাড়ে ৪টার দিকে মিরপুর-১০ নম্বরে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিছিল নিয়ে মিরপুর ২ হয়ে অরিজিনাল ১০ ঘুরে আবার মিরপুর ১০ গোল চত্বরে এসে থামেন।

তাদেরকে স্লোগান ও বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় মিরপুর ১০ নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা শিক্ষার্থীদের বোঝাতে থাকেন বিক্ষোভ শেষ করে চলে যেতে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৫টা ৫০ মিনিটের দিকে তাদের বিক্ষোভ শেষ করে স্থান ত্যাগ করেন।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬