সন্তান মা–বাবার কাছে নিরাপদ, ডিবি অফিসে কিসের নিরাপত্তা : সমন্বয়ক নাহিদের মা

২৮ জুলাই ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডিবি হেফাজতে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাঁর মা মমতাজ নাহার। তিনি বলেন, ‘ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান মা-বাবার কাছে নিরাপদ। ডিবি অফিসে কিসের নিরাপত্তা?’

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ের পাশে দাঁড়িয়ে মমতাজ নাহার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ সদস্যরা মমতাজ নাহারসহ নাহিদের স্বজনদের সেখান থেকে সরিয়ে দেন।

এই মা অভিযোগ করেন, নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁদের ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সে কি আদৌ ডিবি অফিসে আছে, সেটাও নিশ্চিত হতে পারছি না।’ তিনি বলেন, ‘আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবারও মারধর-নির্যাতন করা হচ্ছে কি না শঙ্কিত।’

গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায়।

নাহিদের মা মমতাজ নাহার বলেন, ‘ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান মা-বাবার কাছে নিরাপদ। ডিবি অফিসে কিসের নিরাপত্তা?’

কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। এক দিন পর পূর্বাচল এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এর পর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬