সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক সংকেত

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বিস্তার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ জন্য দেশের চার বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৯৭৫ কিমি দক্ষিণপূর্বে, কক্সবাজার থেকে ৯০০ কিমি দক্ষিণপূর্বে, মোংলা থেকে ১১৭০ কিমি দক্ষিণপূর্বে এবং পায়রা থেকে ১০৭৫ কিমি দক্ষিণপূর্বে অবস্থান করছে।

দক্ষিণ উপকূলীয় মিয়ানমারে অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

আরও খবর: ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী

কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার থেকে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১ নম্বর দূরবর্তী সংকেতের মানে হলো ঝড়ের কেন্দ্র বন্দর থেকে দূরে রয়েছে, তবে নিম্নচাপ ঘনীভূত হলে সংকেত বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’ …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬