গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফকে তুলে নেয়ার অভিযোগ

২৭ জুলাই ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
আবু হানিফ

আবু হানিফ © সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তার বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে দলটি। নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের  একজন সিনিয়র নেতা আবু হানিফ। 

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ২টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ।‌ সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল হক নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬