আমার মেয়ে রাস্তায় নামলে তাকে ফেরাতাম না, গর্বে বুক ভরে যেত: ইরেশ যাকের

২৭ জুলাই ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জ সদরে একটি বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রিয়া গোপ নামের ৬ বছরের এক শিশু। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। শিশু রিয়ার মৃত্যুর খবরের পর নিজের ৫ বছর বয়সী মেয়ে মেহাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ইরেশ যাকের। 

যেখানে ইরেশ লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ।’ এরপর রিয়ার জায়গাতে নিজের মেয়ে মেহা থাকতে পারত, এমনটা শঙ্কা প্রকাশ করে এই অভিনেতা লেখেন, ‘মেহা তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত।’

মেয়ের এমন মৃত্যু হলেও এই অভিনেতা গর্বিত বোধ করতেন, চাইতেন রাষ্ট্র তাকে বীরের মর্যাদা দিক। সেটা উল্লেখ করে ইরেশ যাকের লেখেন, ‘ভেবে দেখলাম মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত। রাস্তায় যেতে চাইত। আমি তো থামাতাম না। থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসত। আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনীদের বিচার করে।’

সবশেষে ইরেশ লেখেন, ‘দায়ের ফুটবল খেলা দেখার আর নানারকম ধানাই ফানাই শোনার অবস্থা আমার থাকত না।’

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬