আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

২৫ জুন ২০২৪, ১০:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

ছাত্রদলের শুভেচ্ছা মিছিল © সংগৃহীত

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিংগেল মোড় ইউটার্ন করে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ জুন সংগঠনটির ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬