স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ PM
দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল কোরিয়া স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল কোরিয়া স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর, পিএইচডি ও রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। "গ্লোবাল কোরিয়া স্কলারশিপ" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।

কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা।

আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত। কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য আদর্শ। আবার কেউ ক্যাম্পাসের বাইরে এক রুমের ফ্ল্যাটে, বোর্ডিং হাউসে বা কোরিয়ায় পরিবারের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগও আছে।

ঘরে বসে Spoken English

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*স্ব্যস্থবিমা প্রদান করবে;

*রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে;

*আবাসন ভাতা প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*রিসার্চ প্রোগ্রামের জন্য সহয়তা প্রদান করবে;

*বিনা মূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

স্কলারশিপের সময়কাল

স্নাতকোত্তর ডিগ্রি: ৩ বছর;

পিএইচডি ডিগ্রি: ৪ বছর;

গবেষণা কার্যক্রম: ৬ মাস;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথি

*জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি;

*অ্যাপ্লিকেশন ফরম;

*মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র;

*একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট (যদি থাকে);

*দুটো রেকমেন্ডেশন লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*রিসার্চ প্রপোজাল;

*ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬