ছাত্রলীগের এক পক্ষ হল দখল নিলে অন্য পক্ষের ব্যাগ লাগেজ নিয়ে হল ত্যাগ

২৪ জুন ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) শহীদ আসাদ হলের নিয়ন্ত্রণ নিয়েছে শাহীন চাকলাদারের অনুসারীরা। যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারীদের হটিয়ে দেড় বছর পর গতকাল হলটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ছুটি থাকায় কলেজের কার্যক্রম বন্ধ থাকলেও হলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা ছিল। দুপুরের পর থেকে ক্যাম্পাসের দুটি পক্ষ, বহিরাগত ও ছাত্রলীগ নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, যশোর সদর উপজেলা নির্বাচনে শাহীন চাকলাদারের প্রার্থী বিজয়ী হওয়ায় শহরে তার আধিপত্য বেড়েছে। অন্যদিকে কাজী নাবিলের প্রার্থী পরাজিত হওয়ায় তার অনুসারীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। এই সুযোগে শাহীনের অনুসারীরা হলটি দখলে নিয়েছে। এর আগে ২০২৩ সালের ১৭ জানুয়ারি দীর্ঘ আট বছর ধরে নিয়ন্ত্রণে থাকা শাহীনের অনুসারীদের কাছ থেকে হলটির নিয়ন্ত্রণ নেয় নাবিল অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, ‘কে বা কারা হলের নিয়ন্ত্রণ নিয়েছে আমার জানা নেই। আমাদের কোনো কর্মী বা নেতা কাউকে মিছিল, মিটিং ও সমাবেশে যোগ দিতে বাধ্য করে না। দলের প্রতি ভালোবাসার কারণে তারা কর্মসূচিতে আসে। এখানে কোনো প্রভাব বা আধিপত্যের কোনো বিষয় নেই।’

 
দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গিয়ে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্…
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬