ডিবি পুলিশকে মারধর করা সেই দুই ছাত্রলীগ নেতার জামিন

১৯ জুন ২০২৪, ০৭:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) ও আরিফুল ইসলাম ওরফে রনি (৩০)

সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) ও আরিফুল ইসলাম ওরফে রনি (৩০) © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যকে মারধরের মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সেই দুই নেতাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের ৮ নম্বর আমলি আদালতের (বোয়ালমারী আদালত) বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরসুন্দর বিশ্বাস তাদের জামিন দেন। 

জামিন পাওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) ও সহ-সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনি (৩০)। তারা দুজনই উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী বলেন, দুই ছাত্রলীগ নেতার জামিনের শুনানি আজ বুধবার দুপুরে ৮ নম্বর আমলি আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই।

গত ৯ জুন ফরিদপুরের বোয়ালমারী বাজারের স্টেশন রোডে নাটমন্দিরের সামনে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ডিবি পুলিশের এক কনস্টেবলের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতা ও ডিবি পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটলে কনস্টেবল মির্জা গোলাম গাউস আহত হন। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক মো. হান্নান বাদী হয়ে ছাত্রলীগের ওই দুই নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ করা হয়। ঘটনার রাতেই ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার তাদের জামিন দেন আদালত।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬