বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ, সম্পাদক জুবেল

০১ জুন ২০২৪, ১২:১৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM

© সংগৃহীত

বিপ্লবী ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দিলীপ রায় ও সাধারণ সম্পাদক পদে জাবির আহমেদ জুবেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যাফেটারিয়ায় ছাত্রসংগঠনটির ১৬তম জাতীয় কাউন্সিল শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি ফারহা তাহসিন, শুভ মিস্ত্রি, সহ-সাধারণ সম্পাদক খন্দকার শাহরিয়ার আলিফ, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক তৈয়ব ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামি আব্দুল্লাহ্, অর্থ বিষয়ক সম্পাদক নূজিয়া হাসিন রাশা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জশদ জাকির নির্বাচিত হয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন- সেলিম হাসান, ফারিয়া ইসলাম, সরফরাজ সানোয়ার, আবিদ ইসলাম, সোমা ডুমরী। দুজন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে। নতুন কমিটির সদস্যরা শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শপথ গ্রহণ করবেন। 

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির ১৬তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬