নর্থ সাউথের আরও দুই বিভাগে ছাত্রলীগের কমিটি

২৩ এপ্রিল ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© ফাইল ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগ বিভাগ ভিত্তিক নতুন আরও দুটি কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০১ (এক) বছরের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর অন্তর্গত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগ ছাত্রলীগ এবং ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হলো।

বিশ্ববিদ্যালয়টির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন টি.এইচ. রাজিন, সহ-সভাপতি তাহসিমুল ইসলাম নাহিন ও মুহতাহি আহাম্মেদ অভি, সাধারণ সম্পাদক মো. আজমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবরার জাহিন ও তাবাসসুম বিনতে হাবিব হিয়া, সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার ও মোহাম্মদ জিহাদ।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগ ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন তানকেম আহমেদ জিসান। সহ-সভাপতি সৈকত সরকার, মাহমুদুর রশিদ সাকিব, মো. তাকবীরুল ইসলাম, খন্দকার আব্দুল্লাহ মিজাব। সাধারণ সম্পাদক ইসরাত হৃদি। যুগ্ম-সাধারণ সম্পাদক তীর্থ মজুমদার, আবির হোসাইন, মোঃ সুজা উদ্দিন সামি, তানভীর ইসলাম, তাসিন রেশাদ। সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সজিব, নব্য অর্ঘ্য গুহ, সৈয়দ ফাওযান হোসাইন। 

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়টির পাঁচটি বিভাগে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। বিভাগগুলো হলো ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ, আইন বিভাগ, বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগ।

 
হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল তদন্…
  • ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, সকালে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান…
  • ২৫ মার্চ ২০২৬
স্কুলে যাবার পথে প্রাণ গেল এক শিক্ষিকার
  • ২৫ মার্চ ২০২৬
ঈদে ১০ লাখ টাকার বরাদ্দ, তালিকা প্রকাশ করে হিসেব দিলেন হাসন…
  • ২৫ মার্চ ২০২৬
খালের ওপর ‘এতিম’ সেতু, দেখতে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
কক্সবাজারে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence