রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ © সংগৃহীত

রাজধানীর গ্রীণ রোড এবং উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শীর্ষক এ লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ‍উপস্থিত ছিলেন।

ছাত্রদলের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে এ লিফলেট বিতরণ করেছেন তারা।

আরো পড়ুন: বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম হাসান মাহমুদ রিপন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, সাবেক যুগ্ম আহবায়ক রাজন মাহমুদ রাজ, মো. জসিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহমেদ রনি, সাকিব সরকার মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উল ইসলাম, সেলিম মাহমুদ, সাজ্জাদ হোসেন অনিক, সুলতানা আক্তার মিম প্রমুখ।

স্টোর অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আসছে নতুন গণবিজ্ঞপ্তি, জ…
  • ১৫ জুন ২০২৬
যে কারণে দিল্লি গিয়েছিলেন উপদেষ্টা ড. জাহেদ উর রহমান
  • ১৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য গতি: আশার আলো দেখছে এশিয়ার ফুটবল
  • ১৫ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ১৫ জুন ২০২৬
সরকারি বইসহ পিকআপ জব্দ, মাদ্রাসা সুপার পলাতক
  • ১৫ জুন ২০২৬
×