বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির ৬ দিনের কর্মসূচি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচিতে রয়েছে, ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা সারাদেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা। পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে নেতাকর্মীরা।

রুহুল কবির রিজভী বলেন, ‘এক দফার আন্দোলন চলছে, চলবে। জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। জনগণের বিজয় সুনিশ্চিত।

এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। সোমবার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ই ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এলডিপি।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬