ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

সাবেক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগে সাভারে সোহেল রানা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল থেকে সাভার মডেল থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের গ্রামের বাড়ি পাবনায়। তবে তারা সাভারের চাপাইন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, সাভারের লালটেক এলাকায় বাদী ও বিবাদী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করছিলেন। বিবাদী সোহেল রানা হঠাৎ অন্য এক নারীকে বিয়ে করেন। এ কারণে স্ত্রী পরিচয়ে বসবাস করা নারী সোহেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করে মামলা করেছেন। 

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, এক নারীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, অভিযোগকারী নারীও ছাত্রলীগের একটি ইউনিটের কমিটিতে ছিলেন।

বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬