শহীদ তিতুমীরের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকারের শীতবস্ত্র বিতরণ

২৭ জানুয়ারি ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

শহীদ মীর নিসার আলী তিতুমীরের ২৪২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ। আজ শনিবার (২৭ জানুয়ারি) দিনের প্রথম প্রহরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আফতাব মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মহাখালীর আমতলী থেকে শুরু করে মহাখালীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নেওয়াজ খাঁন বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান সোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল খাঁন দুর্জয়, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি সেলিম রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্মসাধারণ  সম্পাদক মিনহাজুল ইসলাম,  সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, আব্দুর রহমান রকি, দপ্তর সম্পাদক নীরব হাসান সুজন, অর্থ সম্পাদক জাহিদ হাসান।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close