শৃঙ্খলা ভেঙে অব্যাহতি পেলেন ছাত্রলীগের দুই নেতা

১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয়

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয় © সংগৃহীত

জামালপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. শামীম আহম্মেদ এবং সহ-সভাপতি নাদিম হাসান জয়। তবে তারা কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জেলা শাখার ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শামীম আহম্মেদ ও নাদিম হাসান জয়কে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

আরো পড়ুন: গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত কারণসহ সাত দিনের মধ্যে জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী বলেন, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬