১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।

এর আগে গত রবিবার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তারেক রহমানের বগুড়া সফরের আগাম বার্তা দেন।

তিনি বলেন, ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। ২৯ তারিখ তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরের দিন ৩০ জানুয়ারি তিনি বগুড়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ বিশাল জনসভায় যোগ দেবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।  বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন বগুড়া-৬ (সদর) সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন, যা বিএনপির ঘাটি হিসেবে জনগণের কাছে পরিচিত।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

বগুড়া-৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচিত হন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করলে ২০০৯ সালের এপ্রিলে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে পরাজিত করেন।

যদিও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে শপথ নেননি তিনি। পরে শূন্য এ আসনে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গত কয়েক দিনে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও হাতিয়ার জনসভায় অংশ নিয়েছেন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9